বড় তারকাদের বাইরে রেখেই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ । সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।
এই সিরিজটি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের আগে, যা ২৭ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি দল
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জ্যাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র্যামন সিমন্ডস, শামার স্প্রিংগার ও শিমরন হেটমায়ার।
