Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বিসিবি অনড় ভারতে খেলার বিষয়ে
    খেলাধুলা

    বিসিবি অনড় ভারতে খেলার বিষয়ে

    জানুয়ারি ১১, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Aminul Islam1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।১০ জানুয়ারি (শনিবার) একথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সোম-মঙ্গলবার আইসিসি বাংলাদেশের চিঠির জবাব দিতে পারে বলেও জানিয়েছেন তিনি।

    বুলবুল জানিয়েছেন, শনি-রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বিসিবি। শেষ চিঠিতে নিরাপত্তাসংক্রান্ত যে জটিলতা সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে বলেও জানান তিনি।

    শোনা যাচ্ছে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নেয়া হতে পারে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।

    আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। ৯ জানুয়ারি (শুক্রবার) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, বিষয়টি দেখভালের দায়িত্ব আইসিসির। এ বিষয়ে কথা বলা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

    ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচই খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। নিজেদের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিটন দাসের দলের।

    ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

    পুঁজিবার্তা

    বিসিবি অনড় ভারতে খেলা

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.