Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা
    খেলাধুলা

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা

    জানুয়ারি ৮, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Bangladesh-Cricket-Board-BCB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবে।

    ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। আর সহ-অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারকে। বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে মূল পর্বে জায়গা করে নেওয়াই টাইগ্রেসদের প্রধান লক্ষ্য।

    নেপালে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাইপর্ব। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ নারী দল পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।

    ১৮ জানুয়ারি, কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি, আবারও আপার মুলপানি মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

    অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল।

    বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে এই বাছাইপর্বে ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্সের বিকল্প নেই বাংলাদেশের নারী দলের সামনে।

    বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

    স্ট্যান্ডবাই-শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

    ১৮ জানুয়ারি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, আপার মুলপানি

    ২০ জানুয়ারি : বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

    ২২ জানুয়ারি : বাংলাদেশ-নামিবিয়া, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

    ২৪ জানুয়ারি : বাংলাদেশ-আয়ারল্যান্ড, আপার মুলপানি।

    সম্পর্কিত খবর

    নতুন সূচি আর্জেন্টিনা ম্যাচের

    আগস্ট ৪, ২০২৬

    সরাসরি নকআউটে বাংলাদেশ

    জুলাই ২৫, ২০২৬

    পাকিস্তান সুপার লিগের সেরা চারের টিকিট পেল যারা

    এপ্রিল ২৯, ২০২৬

    শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সদস্যদের পদত্যাগ

    এপ্রিল ২৯, ২০২৬

    সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ঈদের ছুটি নিয়ে

    এপ্রিল ২৮, ২০২৬

    বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

    এপ্রিল ২১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.