ঘনকুয়াশার কারণে ২৯ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা হতে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ কথা জানিয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও লঞ্চ বন্ধের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
বিআইডব্লিউটিএ জানায়, ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকায় আজ সন্ধ্যা সাড়ে ৫টা হতে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
লঞ্চ বন্ধের ঘোষণা দেওয়ায় সদরঘাটে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
