বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটি। এরপর চট্টগ্রাম পর্ব হয়ে ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স উদ্বোধনী ম্যাচ খেলবে। ম্যাচটি দুপুর ২টায় মাঠে গড়াবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস সন্ধ্যা সাতটায় মাঠে নামবে। পরদিন ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামবে। ম্যাচটি হবে দুপুর ১টায়। পরের ম্যাচে সিলেট টাইটান্স ও নোয়াখালি এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় মাঠে নামবে।
প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ হবে। দুই দিন পরপর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরিতেও ছয়দিন ম্যাচ মাঠে গড়াবে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকা পর্বে ফিরবে। টানা তিনদিন ম্যাচ আয়োজন করে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে।
২০২৬ বিপিএলের সূচি:
| তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|
| ২৬ ডিসেম্বর ২০২৫ | বেলা ২টা | সিলেট টাইটানস–রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ২৬ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৭টা | নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ২৭ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | ঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ২৭ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | সিলেট টাইটানস–নোয়াখালী এক্সপ্রেস | সিলেট |
| ২৯ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | রংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ২৯ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | রাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেস | সিলেট |
| ৩০ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ৩০ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স | সিলেট |
| ১ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | সিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালস | সিলেট |
| ১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | রংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ২ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | ঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | সিলেট টাইটানস–রংপুর রাইডার্স | সিলেট |
| ৫ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্স | চট্টগ্রাম |
| ৬ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | নোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটানস | চট্টগ্রাম |
| ৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ৮ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | সিলেট টাইটানস–রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ৮ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | রাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ৯ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানস | চট্টগ্রাম |
| ১১ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ১১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১২ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | নোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১৫ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | ঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেস | ঢাকা |
| ১৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানস | ঢাকা |
| ১৬ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | নোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্স | ঢাকা |
| ১৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | ঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানস | ঢাকা |
| ১৭ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস | ঢাকা |
| ১৭ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | নোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্স | ঢাকা |
| ১৯ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | এলিমিনেটর | ঢাকা |
| ১৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | ১ম কোয়ালিফায়ার | ঢাকা |
| ২১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | ২য় কোয়ালিফায়ার | ঢাকা |
| ২৩ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | ফাইনাল | ঢাকা |
বিপিএলের প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি মাঠে গড়াবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। এর আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল, সিলেটে আবাসন সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা করছে তারা।
বিপিএলের সূচি ঘোষণার বিষয়ে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, হোটেলে রুম পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন তারা। যে কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা নিয়েছিলেন। তবে সিলেটে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে পারায় সিলেট পর্ব দিয়ে তারা বিপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১৭ আসরে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হয়েছিল।
এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল:ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। গত পরশু এবারের টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
