দেশের বাজারে বেড়েছে সোনার দাম। ভরিতে দাম বাড়লো ১ হাজার ৫৭৪ টাকা। আগামী ০২ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
০১ ডিসেম্বর (সোমবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
রূপার দাম অপরিবর্তিত রয়েছে এবং সোনার দাম কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল তালিকা দেখতে এখানে ক্লীক করুন।
