০১ ডিসেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৮ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ০১ ডিসেম্বর (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের দর ১ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ফু-ওয়াং ফুডস লিমিটেড, ইনটেক লিমিটেড, একমি পেস্টিসাইড লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, ফু-ওয়াং সিরামিক লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
