৩০ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৭ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ৩০ নভেম্বর (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র দর ৬ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিগাসি ফুটওয়ার লিমিটেড, আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।
