দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৫ লক্ষ টাকা। যা ছিল মোট লেনদেনের ৩ দশমিক ৫৭ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৫ লক্ষ টাকা, যা ছিল মোট লেনদেনের ৩ দশমিক ১৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৯০ লক্ষ টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ৮৪ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন হয়েছে ১৩ কোটি ৭০ লক্ষ টাকা, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ১৩ কোটি ৫৩ লক্ষ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১১ কোটি ৬৭ লক্ষ টাকা, সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১১ কোটি ২২ লক্ষ টাকা, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র ১০ কোটি ১৯ লক্ষ টাকা, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯ কোটি ৮২ লক্ষ টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ৮ কোটি ৮১ লক্ষ টাকা।
