জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি এইচআর বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/সহকারী ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৬ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ নভেম্বর থেকেই শুরু হয়েছে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/সহকারী ম্যানেজার।
বিভাগ: এইচআর।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, উৎসব ভাতা বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: আজিমপুর, ঢাকা।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা:
===> বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে।
===> এইচআরআইএস সিস্টেম পরিচালনায় দক্ষতা (উপস্থিতি, ছুটি, বেতন ইন্টারফেস ইত্যাদি) থাকতে হবে।
===> ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন ।
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ডিসেম্বর ২০২৫।
সূত্র: বিডিজবস ডটকম
