জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)’ পদে কর্মী নিয়োগে ২৫ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ নভেম্বর থেকেই শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
পদের নাম: অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা:
===> স্নাতক/বিএসসি ডিগ্রি থাকতে হবে।
===> ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ডিসেম্বর ২০২৫
সূত্র: বিডিজবস ডটকম
