২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে,২৭ নভেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টস লিমিটেডের দর ৮ টাকা ২০ পয়সা টাকা বা ৮ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রহিম টেক্সটাইল লিমিটেড, মুন্নু সিরামিক লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, মুন্নো এগ্রো এন্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।
