জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম রকমারি ডটকম। প্রতিষ্ঠানটি ‘সেলস এক্সিকিউটিভ’ পদে ২ কর্মী নিয়োগে ২৩ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ২টি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২২-২৮ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: মতিঝিল, ঢাকা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
আবেদনের যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ ডিসেম্বর ২০২৫।
