২৪ নভেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫৯ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২৪ নভেম্বর (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কুইনসাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ১ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ইনটেক লিমিটেড, এআবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি এবং মনোস্পুল বাংলাদেশ পিএলসি।
