দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে সোমবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৭ নভেম্বর (বুধবার) কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ নভেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
