জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘অ্যাকাউন্টস অফিসার/সিনিয়র অ্যাকাউন্টস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৩ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ নভেম্বর থেকেই শুরু হয়েছে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন।
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার/সিনিয়র অ্যাকাউন্টস অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট-ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকার মগবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জ।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা:
–> অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে।
–> ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫:
সূত্র: বিডিজবস ডটকম
