স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটিতে পৃথক ৯ পদে ১০১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
মন্ত্রণালয়ের নাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিভাগের নাম: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ০১ নভেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ১১২ টাকা, ৫-৯ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে অথবা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
