০৯ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ০৯ নভেম্বর (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৬.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর ১৬ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফেডারেল ইন্সুররেন্স, রানার অটোমোবাইলস লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, মেঘনা পেট ইন্ড্রাস্টিজ লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, শাহাজালাল ইসলামি ব্যাংক লিমিটেড, এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড।
