জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি কোল্ড চেইন বিজনেস বিভাগে ‘টেরিটরি সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ৬ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ নভেম্বর থেকেই শুরু হয়েছে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: টেরিটরি সেলস অফিসার
বিভাগ: কোল্ড চেইন বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা:
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সিআরএম সফটওয়্যার ও মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে;
*বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৫
সূত্র: বিডিজবস ডটকম
