জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘পলিশিং মেশিন অপারেটর’ পদে ৫ কর্মী নিয়োগে ৪ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: পলিশিং মেশিন অপারেটর
পদসংখ্যা: ৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২০-৪০ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর;
আবেদনের যোগ্যতা:
জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি পাস হতে হবে
ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫
সূত্র: বিডিজবস ডটকম
