পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ডিএসইর লিস্টিং রেগুলেশনস, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুসারে সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ সভায় আলোচনার পর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল সম্পর্কে জানা যাবে।
