দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কেম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। স্পনসর শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ পাবেন না।
১২ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি (EPS) আয় হয়েছে ১ টাকা ১ পয়সা টাকা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩ টাকা ১৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৯৯ পয়সা । আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৯৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৯ টাকা ২৩ পয়সা । আগের বছর ছিল ৩৫ টাকা ৩৩ পয়সা।
আগামী ১৬ জানুয়ারি, সকাল ১০টায় ঢাকার মিরপুর-১৩-তে অবস্থিত পুলিশ কনভেনশন হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
