জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরা মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে ৮ কর্মী নিয়োগে ১০ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ অক্টোবর থেকেই শুরু হয়েছে-চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৮টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়সসীমা: ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
আবেদনের যোগ্যতা-
*মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে
*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
শেষ তারিখ: আগামী ৫ নভেম্বর ২০২৬
