মেরী স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, পরিসংখ্যান, অর্থনীতি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, জনস্বাস্থ্য বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা খাত বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ফেনী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
