ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিল্ড অফিসার
লোকবল নিয়োগ: ৬০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বিক্রির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৩,২০০-২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ,ডি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা, কমিশন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬
