ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস (লিফট সেলস) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কর্পোরেট সেলস (লিফট সেলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: লিফট/এলিভেটর, এইচভিএসি (HVAC), জেনারেটর, অগ্নিনির্বাপক ব্যবস্থা, ইলেকট্রিক্যাল প্রজেক্ট সেলস, নির্মাণ সামগ্রী, স্যানিটারি ওয়্যার, টাইলস, সিমেন্ট, স্টিল, অ্যালুমিনিয়াম ও গ্লাস, কনস্ট্রাকশন কেমিক্যাল অথবা রিয়েল এস্টেট প্রজেক্ট সেলসের ক্ষেত্রে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ,ডি/এ, প্রণোদনা, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, সেবা-জনিত সুবিধা, উৎসব বোনাস
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ০৯ আগস্ট ২০২৬
