২৩ জুলাই (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৯ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এম.এল. ডাইং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২৩ জুলাই (বৃহস্পতিবার) কোম্পানিটির ইউনিট দর ৯০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে এ শাশা ডেনিমস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে তাকফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, মালেক স্পিনিং মিলস পিএলসি, প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি এবংদেশবন্ধু পলিমার লিমিটেড।
