দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২১ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৮৪ পয়সা।
আলোচিত অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭৮ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির দুই প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৭৭ পয়সা, যা গত বছর একই সময়ে ৯০ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৬৫ পয়সা।
