২১ জুলাই (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৪ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২১ জুলাই (মঙ্গলবার) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির ইউনিট দর ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৯ টাকা ৫২ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড , ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড।
