২০ জুলাই (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৮ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০ জুলাই (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির ইউনিট দর ৫০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, এম.এল. ডাইং লিমিটেড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশনস পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।
