ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডডিসি/অষ্টম শ্রেণি উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: হাইব্রিড সোলার আইপিএস মেরামত এবং সার্ভিসিং ইনডোর এবং আউটডোরে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, ওভারটাইম ভাতা, বিমা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬
