দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের নীট আয়ের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
১৪ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ৫৩ পয়সা আয় হয়েছে।
চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২২ টাকা ২৭ পয়সা ।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৫১ পয়সা।
আগামী ১২ আগস্ট অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
