১৩ জুলাই (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস্ লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১৩ জুলাই (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৭০ পয়সা বা ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসিমিডল্যান্ড ব্যাংক পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি এবং আরামিট লিমিটেড।
