১২ জুলাই (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১২ জুলাই (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়শা বা ৯ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশে ফিক্সড্ ইনকাম ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
