দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংক এশিয়া পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL)। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
