নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: টেস্ট পরিকল্পনা, টেস্ট কেস ডিজাইন এবং সম্পাদনে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০২ মে ২০২৬।
