ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটির কর্পোরেট বিজনেস (এসএভিপি-এসভিপি) বিভাগ ইউনিট হেড পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ইউনিট হেড।
বিভাগ: কর্পোরেট বিজনেস (এসএভিপি-এসভিপি)।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট/বাণিজ্যিক ব্যাংকিং বা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬।
