প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটির এমআইএস রিপোর্টিং, আর্থিক প্রশাসন বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার।
বিভাগ: এমআইএস রিপোর্টিং, আর্থিক প্রশাসন বিভাগ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী নিয়ন্ত্রক প্রতিবেদন, সিআরআর/এসএলআর পরিপালন, এমআইএস রিপোর্টিং এবং আর্থিক বিশ্লেষণে গভীর জ্ঞান। এক্সেল, ডেটা বিশ্লেষণ, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনায় পারদর্শী এবং কোর ব্যাংকিং ও রিপোর্টিং সিস্টেমে অভিজ্ঞতাসম্পন্ন।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৫ মে ২০২৬।
