অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগ অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ।
বিভাগ: ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: লেদার/ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ট্যানারি/ফুটওয়্যারে কাজের দক্ষতা। জুতা পণ্য উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: কারখানায়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর।
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৬।
