আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার, ফিন্যান্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার, ফিন্যান্স।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্সে বিবিএ।
অন্যান্য যোগ্যতা: পরিকল্পনা তৈরিতে সহায়তা, আর্থিক ডেটা প্রস্তুত ও রিপোর্ট তৈরিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬।
