আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অটোমেশন বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা,প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ৬ মাস সফল প্রবেশনকাল শেষে পদোন্নতির সুযোগ, প্রাণ-আরএফএল আউটলেটে ছাড় সহ ক্রেডিট ক্রয়ের সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
বিভাগ: সেলস অটোমেশন।
লোকবল নিয়োগ: ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, পরিসংখ্যান, গণিত, এমআইএস অথবা যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।
অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, গুগল শিট এবং বিক্রয় ড্যাশবোর্ডে দক্ষতা।
অভিজ্ঞতা: নবীনদের স্বাগত, এবং বিক্রয় অটোমেশনে অভিজ্ঞতাও একটি সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা,প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ৬ মাস সফল প্রবেশনকাল শেষে পদোন্নতির সুযোগ, প্রাণ-আরএফএল আউটলেটে ছাড় সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬।
