আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: সেলস এক্সিকিউটিভ।
লোকবল নিয়োগ: ৩০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
মূল দায়িত্বসমূহ
মাসিক ও বাৎসরিক বিক্রয় লক্ষ্য অর্জন করা।
নতুন গ্রাহক তৈরি ও বিদ্যমান গ্রাহকের সাথে সম্পর্ক বজায় রাখা।
পণ্য আকর্ষণীয়ভাবে ডিসপ্লে করা ও স্টক সঠিকভাবে সাজানো।
শোরুম পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।
প্রতিযোগী বাজার ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা।
দৈনিক/সাপ্তাহিক/মাসিক বিক্রয় রিপোর্ট প্রস্তুত করা।
শোরুম ম্যানেজার ও টিমের সাথে সমন্বয় করে লক্ষ্য অর্জনে সহযোগিতা করা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: শোরুমে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। শুধুমাত্র ঢাকা জেলার শোরুমের জন্য নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ১২,০০০-১৯,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন, লিভ এনক্যাশমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৬ মার্চ ২০২৬।
