বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির মার্চেন্ট প্রোডাক্টস, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র অফিসার।
বিভাগ: মার্চেন্ট প্রোডাক্টস, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ/বিএসসি।
অন্যান্য যোগ্যতা: ক্রস-ফাংশনাল সমন্বয় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৫ মার্চ ২০২৬।
