নিটল-নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
বিভাগ: অ্যাকাউন্টস।
পদসংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকউন্টিংয়ে বিকম অথবা এমকম।
অন্যান্য যোগ্যতা: মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে আর্থিক বিবৃতি প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ৩৪ থেকে ৪৮ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৪ মার্চ ২০২৬।
