২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড , জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড , ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড , বিডিকম অনলাইন লিমিটেড , এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড বৃদ্ধি পেয়েছে।
