পূবালী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার)।
পদসংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান (সিএসই/সিএস/আইসিটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/সমমান)।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৬ মার্চ ২০২৬।
