ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজার।
বিভাগ: লিগ্যাল (হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: আইনে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: দেশের শ্রম ও কর্মসংস্থান আইন সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৭ মার্চ ২০২৬।
