জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ক্যাশ অ্যাকাউন্ট রিভিউয়ার’ পদে কর্মকর্তা নিয়োগে ১০ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্যাশ অ্যাকাউন্ট রিভিউয়ার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের যোগ্যতা।
*এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬।
