প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ম্যানেজারG
বিভাগ: ট্রেড সেলস অ্যান্ড এফআই বিজনেস ডেভেলপমেন্ট, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্সG
পদসংখ্যা: নির্ধারিত নয়G
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এলসি অ্যাডভাইজিং এবং কনফার্মেশন পদ্ধতি। ইউপিএএস ফাইন্যান্সিং এবং রিফাইন্যান্সিং। ব্যাংকের ট্রেড টিমের সাথে সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৯ এপ্রিল ২০২৬।
