ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র অফিসার।
বিভাগ: প্রকিউরমেন্ট,প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি (সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিগ্রি থাকলে অগ্রাধিকার)।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২২ এপ্রিল ২০২৬।
